,

অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোল সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

news-image
বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্ত এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকাল থেকে যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির অধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকায় বিশেষ করে রাতের বেলায় অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকতে স্থানীয়দের সতর্ক করেছে বিজিবি। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।

গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নজরদারি চালানো হচ্ছে। যাতে কোনো ব্যক্তি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য অতিরিক্ত টহল ও পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রাখা হয়েছে।

সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে সতর্কতা আরও বাড়ানো হয়েছে।

বিশেষ করে রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা, দৌলতপুর ও রুদ্রপুর সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর