বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইরান

news-image

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত দ্রুত শেষ হওয়ার পথে। তবে ইরান জানিয়েছে, যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব এখনো পর্যালোচনার মধ্যে রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসিসের প্রতিবেদনে দুই দেশের মধ্যে একটি ১৪ দফা সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই সমঝোতাকে ভবিষ্যৎ পারমাণবিক আলোচনার ভিত্তি হিসেবে দেখতে চায় হোয়াইট হাউজ। আলোচনায় থাকা খসড়ায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে সীমিত করা, যুক্তরাষ্ট্রের আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

জানা গেছে, খসড়ার বেশিরভাগ শর্ত চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার ওপর নির্ভরশীল। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট মার্কিন সূত্রগুলোর পরিচয় প্রকাশ করা হয়নি।

অন্যদিকে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য প্রস্তাবটিকে যুক্তরাষ্ট্রের ‘ইচ্ছার তালিকা’ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছেন। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান জানাবে তেহরান।

এদিকে পাকিস্তান-এর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের দেশ যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, আলোচিত ১৪ দফা সমঝোতা বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, ‘অস্বাস্থ্যকর’ মানে পৌঁছাল বায়ু

ডেমরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবকের মৃত্যু

গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে ‘জলবায়ু সহনশীল’ কাঠামো চায় বাংলাদেশ

এপস্টেইনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশের নির্দেশ, কী ছিল সেখানে

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির জানাজা সম্পন্ন, আজ মরদেহ দেশে আনা হচ্ছে

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন টিআইবির নির্বাহী পরিচালক

শাপলা চত্বরের মামলায় দীপু মনি, রুপা ও মোজাম্মেল বাবুকে হাজিরের নির্দেশ

সতীর্থকে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন নেইমার

অবৈধ অনুপ্রবেশ রোধে বেনাপোল সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

ঢাকায় বিদ্যুতের চাপ কমাতে বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা