রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

news-image

আদালত প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আইনজীবীরা জানিয়েছেন, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।

বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালতে আনিস আলমগীরের পক্ষে আইনজীবী তাসলিমা জাহান পপি জামিন আবেদন করে শুনানি উপস্থাপন করেন।

এর আগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকেও তিনি জামিন লাভ করেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ ডিসেম্বর রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে মধ্যরাতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ তার বিরুদ্ধে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকানি দেওয়ার অভিযোগ এনে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

ওই মামলায় তার সঙ্গে আরও তিনজনকে আসামি করা হয়। তারা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।

মামলার পরিপ্রেক্ষিতে আদালত আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয় এবং এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

পরে গত ১৫ জানুয়ারি দুদক তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও তদন্ত কর্মকর্তা আখতারুজ্জামান। পরবর্তীতে ২৮ জানুয়ারি তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, আনিস আলমগীরের নামে প্রায় ২৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় মিলিয়ে তার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ লাখ ৯০ হাজার টাকা। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।

অন্যদিকে তার বৈধ আয়ের উৎস থেকে মোট আয় পাওয়া গেছে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয়, টকশো ও কনসালটেন্সি থেকে আয়, প্লট বিক্রি এবং ব্যাংক সুদ ও সঞ্চয়পত্রের অর্থ অন্তর্ভুক্ত রয়েছে।

এই হিসাবে ঘোষিত আয়ের তুলনায় আনিস আলমগীরের প্রায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার অতিরিক্ত সম্পদ পাওয়া গেছে বলে দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে, যা জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত বলে অভিযোগ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল