,

শেষ বলে ছক্কা মেরে জেতানো ম্যাচ ভুলবেন না ওকস

news-image

ক্রীড়া প্রতিবেদক : ২০১৮ সালে বাংলাদেশের হারা এক ম্যাচকে মনে করালেন ক্রিস ওকস। আজ মঙ্গলবার মিরপুরে এলিমেনিটর ম্যাচে রংপুরকে হারিয়ে দিয়েছে সিলেট। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয়ের নায়ক বনে যান ক্রিস ওকস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওকস বলেন, ‘ম্যাচটা রোমাঞ্চকর ছিল। যেখানেই আপনি ক্রিকেটে কোনো ম্যাচ জেতেন শেষ বলে ছক্কা হাঁকিয়ে, এটা এমন কিছু যা আমি আগে করিনি কখনও। আগে এমনটা করতে পারিনি। তাই এটা এমন কিছু যা আমি মনে রাখব। একইসাথে বিপিএলে এটা আমার প্রথম ম্যাচ। দলকে জেতাতেও পেরেছি। অবশ্যই তাই এটা স্পেশাল।’

ওকস আরও বলেন, ‘না, এত সময় তো তখন থাকে না। বলটা ভালো লেগেছিল। দেখলাম অফ স্টাম্পের বাইরে, স্লোয়ার বল বা কাটার আশা করছিলাম। তাই প্রস্তুত ছিলাম। বল দ্রুত এলো, দ্রুত রিঅ্যাক্ট করলাম এবং ছক্কা।’

ওকস জানান শেষ বলেই ম্যাচ শেষ করতে হবে, ‘আমি ২ রানের জন্য দৌড়াতে পারতাম (৫ম বলে)। তবে ক্লোজ হয়ে যেত, রানআউটের ঝুঁকি থাকত। আবার ভাবছিলাম, তাতে খুব একটা তফাৎ তৈরি হবে না। কারণ আমাদের তখন জয়ের জন্য ৭ রান লাগত। তখনও ৬ রান লাগছিল। তাই শেষ বলে ছক্কাই হাঁকাতে হতো।’

ওকস জানান ভাগ্য সহায় ছিল, ‘আমার পার্টনার (খালেদ) তখন মাত্র ক্রিজে এসেছে, সবেমাত্র এক বল খেলেছে। আমি ততক্ষণে কয়েক বল খেলে ফেলেছি। আমাদের যে কাউকে শেষ বল খেলতে হতো, তবে আমি ভেবেছি দায়িত্বটা আমিই নেই, একটা সুযোগ নিই এবং ভাগ্য ভালো যে কাজেও এলো।’

এ জাতীয় আরও খবর

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত