,

আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সুযোগ নিয়ে আলোচনা

news-image

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ কর্মী পাঠানো এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন ও ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে। এ ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দুই দেশের সম্পর্ক সুদৃঢ় হওয়ার বিষয়টি স্মরণ করা হয়।
আলোচনায় সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের বিষয়টিও উঠে আসে। ওই বৈঠকে আলোচিত বিষয়গুলোর ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কাজের সুযোগ সৃষ্টি এবং বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ট্যাক্সি ও ট্রাক চালক হিসেবে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশটিতে আরও বেশি দক্ষ কর্মী পাঠানোর বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, বাংলাদেশে আমিরাতের বিনিয়োগ সম্প্রসারণ এবং জ্বালানি খাতে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি অবকাঠামো ও শিল্প খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে

রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্য জোরদার করছে বিএনপি

দেশে নাশকতার ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড