,

দেশবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তিনি দেশে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষারত লাখো মানুষের ভালোবাসায় অভিভূত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান।

এদিন দুপুর ১টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৪টি ছবি শেয়ার করেন তিনি। সেখানে তারেক রহমান লেখেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা।’

এর আগে শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে বরণ করেন শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরুসহ একে একে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে অভিবাদন জানান।

বর্তমানে তারেক রহমান তার জন্য প্রস্তুতকৃত ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের পথে রয়েছেন। সেখানে ভাষণ শেষে তিনি তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

 

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর