রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ নিয়ে যে পরিকল্পনা লিটনের

news-image

ক্রীড়া প্রতিবেদক : আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে খেলবে বাংলাদেশ দলও। বিশ্বকাপের আগে সবশেষ আয়ারল্যান্ড সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর দারুণভাবে ফিরেছিল বাংলাদেশ দল।

পরের দুই টি-টোয়েন্টি ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। আজ বৃৃহস্পতিবার রাজধানী উত্তরার একটি স্কুলের স্পোর্টস ডেতে উপস্থিত হয়ে লিটন জানালেন বিশ্বকাপ নিয়ে ভাবনার কথা।

তিনি বলেন, ‘যেখানেই খেলতে যাই না কেন, লক্ষ্য সবসময় বড় থাকে। আমাদের ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। চেষ্টা থাকবে প্রতিটি ম্যাচ জিততে। কতটা সফল হব জানি না, তবে চেষ্টায় কোনো কমতি থাকবে না।’

চলতি মাসের ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের পারফরম্যান্স বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন লিটন, ‘বিপিএলও টি-টোয়েন্টি ফরম্যাটের। বিপিএলে জাতীয় দলের ক্রিকেটাররা ভালো পারফর্ম করতে পারলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস অনেক বাড়বে।’

বর্তমান বাংলাদেশের টি-টোয়েন্টি দলই কি বিশ্বকাপে যাবে এমন প্রশ্নে লিটন বলেন, ‘অভিজ্ঞতার গুরুত্ব বেশি হলেও দরজা সবার জন্যই খোলা। যারা অনেকদিন ধরে এই ফরম্যাটে খেলছে তাদের প্রাধান্যটাই বেশি। তবে যদি বিপিএলে কেউ অসাধারণ পারফর্ম করে এবং কোচ–নির্বাচকরা মনে করেন তাকে প্রয়োজন, তাহলে অবশ্যই জায়গা খোলা আছে।’

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল