সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মনোনীত প্রার্থী মান্নানের মহা জনসমাবেশ অনুষ্ঠিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ব্যানারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহা জনসমাবেশ এর আয়োজন করা হয়েছে । আজ শনিবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহ জন সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি ওবায়দুল হক লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া- ৫ নবীনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাসুদুল ইসলাম মাসুদ, শফিকুল ইসলাম সুরুজ খান, আসাদুজ্জামান দুলাল, প্রফেসর লাইলা ইসলাম, হাসিবুল হাদীস শাহীন, রাইমা তুল্লাহ, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, ইউপি চেয়ারম্যান এস কে হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান মো: আবুল বাশার, মাসুদুল ইসলাম, মে; দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমেদ, ছাত্রদল নেতা অনন্ত হীরা, তোজাম্মেল হক বকুল, হাজী আবু কাওসার প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম এ মান্নান বলেন আসুন সকল দ্বিধা বিভক্তি ভুলে ধানের শীষের পক্ষে কাজ করি । ৩১ দফা বাস্তবায়নে আমরা সকলেই তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করি। তিনি আরো বলেন, নবীনগরের মানুষ আমার প্রাণ , আপনাদেরকে নিয়ে আমি সুখী-দুখে ছিলাম,আছি ও থাকবো।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার