রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সহকারী প্রিজাইডিং অফিসার

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি প্রকাশ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম আসসাদ আলী। তিনি বর্তমানে লক্ষীরহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই সঙ্গে তিনি পামুলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঘটনাটি ঘটে গতকাল রোববার রাত ৮টার দিকে দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে দেখা যায় তাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আসসাদ আলী ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দিচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দেবেন। আর যেই দলটি আপনার আমার মা-বোনকে বেজ্জতিমূলক কথাবার্তা বলতেছে, এই দলটিকে-দাঁড়িপাল্লাকে-১২ তারিখের ভোটে লাল কার্ড দেখাবেন ইনশাআল্লাহ। সর্বোপরি ধানের শীষে ভোট চেয়ে, আজাদ ভাইয়ের গলায় জয়ের মালা আসুক-এই প্রত্যাশা ব্যক্ত করছি।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের স্বাক্ষরিত গত ২৭ জানুয়ারির সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ তালিকায় ১৩৫ নম্বরে আসসাদ আলীর নাম রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত আসসাদ আলীর বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

একইভাবে মন্তব্য জানতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সঙ্গেও একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামন বলেন, ‘এখনো প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার কিংবা পোলিং অফিসার নিয়োগ চূড়ান্ত হয়নি। তার নাম সহকারী প্রিজাইডিং অফিসারের প্রাথমিক তালিকাতেও নেই।’

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা