রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ডিজেল সংকট: ডিপো থেকে ধীরগতিতে তেল সরবরাহ

news-image

লুৎফর রহমান কাকন
চট্রগ্রাম বন্দরে আন্দোলনের কারণে সারাদেশে জ্বালানি তেল সরবরাহে সংকট দেখা দিয়েছে। দেশের বিভিন্ন ডিপো থেকে তেল বিপনন ধীরগতির বলে অভিযোগ উঠেছে।

একাধিক ডিপো থেকে তেলের ডিলাররা আমাদের সময়ে ফোন করে জানিয়েছেন কোন কোন ডিপোতে সকালে গাড়ী ঢুকলেও তেল দিতে সন্ধ‍্যা করে ফেলছে।

নারায়ণগঞ্জের গোদনাইলের একজন তেলের ডিলার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার গাড়ি মেঘনা ডিপোতে সকালে ঢুকেছে তেল দিয়ে সন্ধ‍্যায় ছেড়েছে। তিনি বলেন আমি জানতে চাইলে ডিপোর লোকজন বলেছে চট্রগ্রাম থেকে সময়মতো ডিজেলের জাহাজ আসেনি । ফলে ডিপোতে তেল কম ছিলো । এখন তেল খালাস হচ্ছে গাড়িতে তেল দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিপিসির পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) ড. এ কে এম আজাদুর রহমান আমাদের সময়কে বলেন , সামান‍্য সংকট হলেও আমাদের এখানে বড় করে বলার চেষ্টা চলে । তিনি বলেন, চট্রগ্রাম বন্দরে আন্দোলন চলায় তেল খালাস করতে একটু দেরি হয়েছে। সংকট তৈরি হচ্ছিলো । কিন্তু আমরা সংকট হতে দেইনি। আমরা সমুদ্র থেকে লাইটার জাহাজে করে তেল খালাস শুরু করে ডিপোগুলোতে পাঠাতে শুরু করেছি।

তিনি আরও বলেন, আশা করি কোন সংকট হবে না। এছাড়া আরও তেলের জাহাজ সমুদ্র পথে রয়েছে।

প্রসঙ্গত, দেশে জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ডিজেল বিক্রি হয়। আমাদের দেশে জ্বালানি তেলের জাহাজ সব সময় বিদেশ থেকে দেশের পথেই থাকে। কোন কারণে তেল আমদানির সিডিউল সামান‍্য হেরফের করলেই জ্বালানি তেলের সংকট তৈরি হয়।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা