,

ঢাকা-চট্টগ্রামে ভূকম্পন অনুভূত

news-image

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার দূরে মিয়ানমারের ইয়েনাংগুয়াং থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৬২.৭ কিলোমিটার গভীরে। ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও দেশের আরও কোথাও এই ভূকম্পন অনুভূত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই ভূমিকম্প নিয়ে আজ দু’দফা কেঁপে উঠলো দেশ। এর আগে ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে একবার ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়ায়।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ