,

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা, কমছে শুল্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামাবে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, সকালে মোদির সঙ্গে ফোনালাপে বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়েছে। বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশ রাজি হয়েছে। এর ফলে ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা শূন্যে নামাতে সম্মত হয়েছে ভারত। একই সঙ্গে তারা রাশিয়া থেকে তেল কেনাও বন্ধ করবে।

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় দিল্লির ওপর যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক জরিমানা আরোপ করা হয়েছিল, সেটিও প্রত্যাহার করা হবে বলে ওই পোস্টে উল্লেখ করেন ট্রাম্প।

এদিকে ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

ট্রাম্প আরও লিখেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ এবং যুক্তরাষ্ট্র ও সম্ভাব্যভাবে ভেনেজুয়েলা থেকে অনেক বেশি তেল কিনতে সম্মত হয়েছেন তিনি (মোদি)।

ট্রাম্প জানান, মোদি জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও কয়লাসহ বিভিন্ন খাতে ৫০০ বিলিয়ন ডলার (৩৬৬ বিলিয়ন পাউন্ড) মূল্যেরও বেশি মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন।

ভারতের এই সিদ্ধান্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৪ বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু