,

আলোচনায় ‘বাবাও মানুষ’

news-image

বিনোদন ডেস্ক : যে বাবা একসময় পরিবারকে আগলে রাখেন, বয়স ও সময়ের চাপে ভেঙে পড়লে সেই মানুষটিকেই অনেকে বোঝা ভাবতে শুরু করে। অথচ বাবারা কখনও অভিযোগ করেন না- তাই তাদের কষ্টটাও অনেক সময় চোখের আড়ালেই থেকে যায়। এটি ‘বাবাও মানুষ’ নাটকের গল্প।

বাবাদের সারাজীবনের পরিশ্রম, ত্যাগ আর অব্যক্ত যন্ত্রণাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে আবেগঘন এই নাটকটি। যা প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছেন। মাত্র ৬ দিনে নাটকটি ইউটিউবে ১৯ লাখের বেশি দর্শক দেখেছে। আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। পরিবারের জন্য সবকিছু বিলিয়ে দেওয়া বাবার অদৃশ্য সংগ্রাম- নাটকটি সেই বাস্তবতাকে নতুনভাবে সামনে এনেছে।

ইকসান রনির নির্মাণে নাটকটিতে বাবা চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। সঙ্গে আছেন তানিয়া বৃষ্টি, জুনায়েদ বোগদাদি, শিরিন আলম, শেখ স্বপ্না, ফাইজুল কবির রথি, নাহার নওরিন, রকি খান, আর সি অরণ্য, কাঁকন চৌধুরী, আবু রায়হানসহ অনেকে।

নির্মাতা ইকসান রনি বলেন, ‘এটা শুধু একটা নাটক না, এটা বাস্তবতা। এটি আমার খুব কাছের ও ভালোবাসার গল্প। যাকে ভেবে গল্পটি লিখেছি, তাকে নাটকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। বাস্তবে সে আর বেঁচে নেই, কিন্তু আমার হৃদয়ে আছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা।’

টেলিভিশনে প্রচারের পর নাটকটি উন্মুক্ত হয়েছে কেএসআই নামের ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট