,

রাফিয়ার বাড়িতে আগুন : আ. লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ৪

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে ও দিনে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) ও মো. রাজন (১৯)। গ্রেপ্তারদের মধ্যে মো. মাসুদ রানা (৪৫) ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম।

ওসি জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন করা হবে। এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাত দুষ্কৃতকারীদের ব্যাপারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোর রাতে নগরীর ঢোলাদিয়া এলাকায় ডাকসু নেত্রী রাফিয়ার বাসভবনের ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট