,

মেট্রোরেল লাইনে মিললো দুটি অবিস্ফোরিত ককটেল

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। পরে খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো অপসারণ করে নিয়ে যায়।

মেট্রোরেলের নিরাপত্তায় থাকা এমআরটি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে তারা রেললাইনে দুটি ককটেল পড়ে থাকার সংবাদ পায়।

এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল চৌধুরী বলেন, মেট্রোর ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপরের ট্র্যাক-লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো ককটেল দুটি রাখা ছিল। লাইন রক্ষণাবেক্ষণের কাজ যারা করেন তারা প্রথম এগুলো দেখতে পান। পরে খবর দিলে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি অপসারণ করে নিয়ে যায়। এতে লাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কাফরুল থানায় মামলা প্রক্রিয়াধীন।

ঘটনস্থালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে কি না জানতে চাইলে সোহেল চৌধুরী বলেন, লাইনের যে জায়গায় ককটেল দুটি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে আশপাশের বিভিন্ন ভবন এবং নিচের দোকানপাটের ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।

উল্লেখ, গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এছাড়া অবিস্ফোরিত ককটেলও পাওয়া যাচ্ছে। গত বুধবার রাতে ককটেল বিস্ফোরণে ডিএমপির পল্লবী থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হন। রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে অনেককেই গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট