নবীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের নানা অজুহাত তুলে ধরলেন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ২২টি ইউনিয়ন, একটি পৌরসভা, ৮/৯ লক্ষ্য জনসাধারনের বাস নবীনগর থানায় জনবল সংকট, পর্যাপ্ত যানবাহন সংকট, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা,নয় লক্ষ জনসাধারণের জন্য ৬৫ জন পুলিশ যা কিনা গড়ে ১৪/১৫ শত মানুষের ১জন করে পুলিশ এই অজুহাত দেখিয়ে সাধ আছে, সাধ্য না থাকার পরিস্থিতি
সবমিলিয়ে নবীনগর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মূল কারণ উল্লেখ করে সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্য দিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম।
নবীনগরের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে নবীনগর থানা প্রাঙ্গণে বুধবার ৫ অক্টোবর রাতে পুলিশ প্রশাসন আয়োজিত সাংবাদিকদের সঙ্গে পুলিশের এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় ‘প্রধান অতিথি’ ছিলেন নবীনগর থানার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সাংবাদিক সঞ্জয় চন্দ্র সাহা, সাংবাদিক শাহিন রাজা টিটু, সাংবাদিক হাবিবুর রহমান হেলাল, কে এম জসিম উদ্দিন, সাংবাদিক হুমায়ুন কবির, জামাল হোসেন পান্না, মিঠু সূত্রধর পলাশ, সাইফুল আলম, আলমগীর খন্দকার প্রমূখ।
সভায় উপস্থিত সংবাদকর্মীরা সাম্প্রতিককালে নবীনগর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই ও খুন সহ একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানের জোর দাবি জানান।
মতবিনিময় সভার প্রধান অতিথি নবীনগর থানার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বলেন – নবীনগরের ডাঙ্গা প্রবন এলাকা হওয়া সত্ত্বেও ঈদের সময় ও পূজার সময় কোন প্রকার ডাঙ্গা বা অপ্রীতিকর গঠনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ঈদ এবং পূজা উদযাপিত হওয়ার এই সুখবরটি আপনাদের পত্রিকায় প্রকাশ করতে দেখিনি। পুলিশের জনবল সংকট থাকলেও আইন-শৃঙ্খলা রক্ষা পুলিশের দায়িত্ব। এবং ঘটে যাওয়া প্রতিটি ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটন করাসহ খুব স্বল্প সমযের মধ্যেই নবীনগরের সার্বিক আইনশৃ্ংখলা পরিস্থিতির উন্নতি করা হবে বলে সাংবাদিকদের দৃঢ়তার সাথে আশ্বস্থ করেন থানার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।











