,

পুলিশি বাধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন শিক্ষকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশি বাধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন আন্দোলনরত শিক্ষকরা। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ নামক সংগঠনের ব্যানারে শিক্ষকরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, যমুনা অভিমুখে যাওয়ার সময় কদম ফোয়ারার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। এতে করে পল্টন থেকে প্রেসক্লাবমুখী সড়কের যানচলাচল বন্ধ হয়ে গেছে।

এ সময় এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো হলো— এক দফ এক দাবি, এমপিওভুক্ত করতে হবে, এমপিওভুক্ত না করলে, ঘরে ফিরে যাব না।

আন্দোলনরত শিক্ষকরা জানান, দীর্ঘদিন আগে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না।

এছাড়া, আলোচনার জন্য শিক্ষকদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, ফ্যাসিবাদের কিছু দোসর শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। এই দোসরদের চিহ্নিত ও প্রত্যাহার করে অবিলম্বে আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট