নবীনগরে তারুণ্যের উৎসবে কৃষি বিভাগের উদ্যোগে বীজ বিতরণ

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: নবীন প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করতে নতুন পদক্ষেপ নবীনগরে উৎসবমুখর পরিবেশে  কৃষি মন্ত্রনালয়ের উদ্যোগ “তারুণ্যের উৎসব ২০২৫” এর কার্যক্রম উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোস্তফা এমরান হোসেন।
সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার  শাহআলম মজুমদারের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, কৃষক ও জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
শহীদ কামরুল মিয়ার পিতা  নান্নু মিয়া জানান, সরকারের এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই। কৃষিতে তরুণদের অংশগ্রহণ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখবে।
 সাইফুল্লাহ জানান, তরুণদের কৃষিতে আগ্রহী করতে প্রশিক্ষণ কার্যক্রম ইতিবাচক। এই ধরনের কার্যক্রম কিংবা সামাজিক কাজে তরুণদের উপস্থিতি নিশ্চিত করলে দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি