,

শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের কাজ নয়: হাসনাত আব্দুল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : এমপিওভুক্ত শিক্ষকের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে সংহতি জানিয়ে তাদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার সমালোচনা করেন হাসনাত।

হাসনাত বলেন, ‘প্রধান উপদেষ্টাকে বলতে চাই— প্রতিদিন যে পরিমাণ দাদন খান, সে পরিমাণ বাসা ভাড়াও পান না আমাদের শিক্ষকরা। শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রের কাজ নয়। দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি করতে হবে। সরকারের বৈষম্যের এই মুনাফিকি আমরা মেনে নেব না।’

এনসিপির এই নেতা বলেন, ‘আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের ওপর হামলার নিন্দা জানাচ্ছি।’

প্রেসক্লাব থেকে সরে গিয়ে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিলে সেখানে যান এনসিপির আরেক নেতা সামান্থা শারমিন। তিনি বলেন, ‘আশা-আকাঙ্ক্ষা পূরণের কোনো চেষ্টা করা হয়নি। শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার কোনো উদ্যোগ সরকারের মধ্যে নেই। শিক্ষকদের দাবিতে অবিচল থাকার আহ্বান জানাচ্ছি। এনসিপি তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট