,

সোমবার থেকেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি

news-image

অনলাইন ডেস্ক : বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি একদিন এগিয়ে এনে আগামীকাল সোমবার থেকেই সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করার ঘোষণা দিয়েছেন।

আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক নেতাদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দিয়েছেন।

এর আগে দুপুরে প্রেস ক্লাবের সামনের কর্মসূচি থেকে সোমবারের মধ্যে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন তারা। সে সময় জানানো হয়েছিল, দাবি না মানলে আগামী মঙ্গলবার থেকে ক্লাস বর্জন করা হবে। তবে প্রেসক্লাব এলাকায় শিক্ষক সমাবেশে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জের ঘটনা এবং কয়েকজন শিক্ষককে আটক করার প্রতিবাদে কর্মসূচিটি একদিন এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন জোটের নেতারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট