,

ময়মনসিংহে ধর্মঘট প্রত্যাহার, সোমবার থেকে চলবে বাস

news-image

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহে অনির্দিষ্টকালের জন্য চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে আগামীকাল সোমবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহসহ সকল রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল শুরু হবে।

আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক মুফিদুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মোটর মালিক সমিতি, মোটরযান শ্রমিক ইউনিয়ন, জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের অংশগ্রহণে রাতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় ঐক্যমতের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।’

বৈঠকে উভয় পক্ষের দাবিদাওয়া পর্যালোচনার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) আহ্বায়ক করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত দেবে।

ধর্মঘট প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর রাতেই ময়মনসিংহ নগরীর দিগারকান্দা বাইপাস মোড় দিয়ে ঢাকামুখী কয়েকটি যাত্রীবাহী বাস চলতে দেখা যায়। এতে স্বস্তি ফিরে আসে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট