,

জেন জি আন্দোলনে উত্তাল মরক্কো, সহিংসতায় নিহত ২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোতে টানা পাঁচ রাত ধরে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। বুধবার দক্ষিণাঞ্চলের একটি শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে দু’জন নিহত হয়েছেন।

রাজধানী রাবাত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের লেকলিয়া শহরে এই ঘটনা ঘটে।

সরকারি বার্তা সংস্থা এমএপি স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, নিহত দু’জনকে ‘দাঙ্গাকারী’ বলা হয়েছে এবং পুলিশ নাকি আত্মরক্ষার্থে গুলি চালায়। তাদের অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তবে প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করতে পারেননি।

এই মৃত্যুই চলমান বিক্ষোভে প্রথম প্রাণহানি। দেশজুড়ে সরকারি সেবার দুরবস্থা ও ব্যয়ের প্রতিবাদে ছড়িয়ে পড়া এই আন্দোলন ক্রমেই সহিংস রূপ নিচ্ছে।

তরুণদের নেতৃত্বে ‘নেতাহীন’ এই আন্দোলন মরক্কোয় নতুন করে অস্থিরতা তৈরি করেছে। অনুমতি ছাড়াই আয়োজিত এই বিক্ষোভ সপ্তাহজুড়ে আরও নতুন এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করেছে।

জেন জি তরুণরা অভিযোগ করছেন, দেশে ব্যাপক দুর্নীতি চলছে। তাদের স্লোগান ও পোস্টারে ফুটে উঠেছে-যেখানে ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনে বিলিয়ন ডলারের বিনিয়োগ হচ্ছে, সেখানে স্কুল ও হাসপাতালগুলো তহবিলের অভাবে করুণ অবস্থায় পড়ে আছে।

তবে বুধবার সন্ধ্যায় একাধিক শহরে সহিংসতা ছড়িয়ে পড়ায় স্লোগান অনেকটাই স্তিমিত হয়ে যায়। এর আগে কয়েকদিন ধরে এক ডজনের বেশি শহরে ব্যাপক গ্রেপ্তার অভিযানের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, বিশেষত সেসব এলাকায় যেখানে কর্মসংস্থান কম এবং সরকারি সেবা ভেঙে পড়েছে।

রাজধানী রাবাতের ঠিক পাশের দরিদ্র শহর সালেতে অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদক দেখেন, শত শত মুখোশধারী তরুণ-অধিকাংশই কিশোর-গাড়ি, ব্যাংক ও দোকানে আগুন লাগাচ্ছে, কাচ ভাঙছে এবং লুটপাট চালাচ্ছে। সে সময় আশেপাশে কোনো পুলিশ উপস্থিত ছিল না।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু