,

চুরির দায়ে গ্রেপ্তার নায়িকা, বিপাকে অঙ্কুশ

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার বড়বাজার এলাকা থেকে ব্যাগ ও স্বর্ণালংকার চুরির অভিযোগে টালিউড অভিনেত্রী রূপা দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও চুরির অভিযোগে আটক হওয়া এই অভিনেত্রীকে নিয়ে ফের খবরের শিরোনাম হয়; আর এতে বিপাকে পড়েন অভিনেতা অঙ্কুশ হাজরা। কারণ, সংবাদমাধ্যমে রূপার পরিচয় হিসেবে বারবার অঙ্কুশের সিনেমার নায়িকা ব্যবহার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত ১৫ অক্টোবর বড়বাজারে এক নারীর ব্যাগ চুরি হয়। ওই ব্যাগে প্রায় ২০ গ্রাম ওজনের একটি সোনার মঙ্গলসূত্র, একটি বৈষ্ণোদেবী লকেটসহ প্রায় ২০ গ্রাম ওজনের সোনার চেইন, দুটি সোনার ব্রেসলেট এবং প্রায় ৪,০০০ ভারতীয় রুপি ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ রূপা দত্তকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

চুরির অভিযোগে এটি রূপা দত্তের প্রথম গ্রেপ্তার নয়। এর আগেও একবার তিনি আটক হয়েছিলেন। যেহেতু রূপা দত্ত অভিনেতা অঙ্কুশ হাজরার ‘কেল্লাফতে’ ছবিতে কাজ করেছিলেন, তাই সংবাদমাধ্যমে তার পরিচয় দেওয়ার সময় প্রায়শই ‘অঙ্কুশের নায়িকা’ বা ‘কেল্লাফতের নায়িকা’ শব্দটি ব্যবহার করা হয়।

এ নিয়ে অঙ্কুশ ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি বিরক্ত। কারণ, মনে হয় ওকে যেন আমিই মানুষ করেছি! ও যেটাই করুক, সেটা ওর পরিচয়। আমার কিন্তু এক্ষেত্রে কিছু করার নেই।’

অঙ্কুশ আরও বলেন, ‘আসলে আমি বুঝতে পারি, কেন আমার নামটা উঠে আসে। তার কারণ, বাংলার মানুষ যাতে চিনতে পারে, সেটাই তাদের একটা পরিচয় পেতে সুবিধা হয়, সেই জন্যই হয়তো দেওয়া হয় অঙ্কুশের ছবির নায়িকা।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড