,

মারা গেছেন মাইন বিস্ফোরণে আহত সেই বিজিবি সদস্য

news-image

কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আকতার হোসেন মারা গেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১৯ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আওতাধীন রেজু আমতলী বিওপির নায়েক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি বলেন, ১৯ দিন চিকিৎসার পর ঢাকার সিএমএইচে শুক্রবার দুপুরে আকতারের মৃত্যু হয়। আগামীকাল (শনিবার) হেলিকপ্টারযোগে তার মরদেহ গ্রামের বাড়ি নেওয়া হবে এবং সেখানে জানাজার পর যথাযোগ্য মর্যাদায় তাকে দাফন করা হবে।

এর আগে, গত ১২ অক্টোবর দুপুরে দায়িত্বকালীন অবস্থায় মিয়ানমারবর্তী সীমান্তের ৪১নং পিলারের কাছাকাছি স্থানে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন আকতার হোসেন। এ সময় তার ডান পায়ের গোঁড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরদিন ১৩ অক্টোবর রামু সিএমএইচ থেকে হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য আকতারকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে