,

এক বছরে সর্বোচ্চ রান করার রেকর্ড তানজিদ তামিমের

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণ ধারাবাহিক না, তবে উইকেটে সেট হলে ইনিংস লম্বা করার গুণ আছে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিমের। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতে দেশ হারলেও বড় ইনিংস খেলেছেন এই ওপেনার। ৪৮ বলে করেছেন ৬১ রান। তবে দল না জিতলেও একটি রেকর্ড হয়ে গেছে তানজিদের।

বাংলাদেশের হয়ে এক বছরে সবচেয়ে বেশি টি–টোয়েন্টি রান করার রেকর্ড এখন তানজিদের। বাঁহাতি এই ওপেনার চলতি বছর ২৩ ইনিংসে রান করেছেন ৬২২। চলতি বছরে ১৩৫.২১ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি, আছে ৬টি ফিফটি। গড়ও মন্দ নয়, ২৯.৬১। রেকর্ড রান করার পথে ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন তানজিদ। এক বছরে বাংলাদেশিদের মধ্যে যা সর্বোচ্চ।

তানজিদ ভেঙে দিয়েছেন মোহাম্মদ নাঈম শেখের রেকর্ড। ২০২১ সালে টি-টোয়েন্টিতে ২৬ ইনিংসে ৫৭৫ রান করেছিলেন নাঈম। এতদিন সেটিই ছিল বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড। সে বছর নাঈমের স্ট্রাইকরেট ছিল ১০০.৩৪। ২৩ গড়ে ব্যাটিং করে ফিফটি পান ৩টি।

তানজিদ ও নাঈমের পরে এক বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড লিটনের। অবশ্য তিন ও চার নম্বরে তিনি একাই। চলতি বছর লিটন ২১ ইনিংসে রান করেছেন ৫৬৪, স্ট্রাইকরেট ১৩২.৭০। ৪ ফিফটিতে তার গড় ২৯.৬৮। এর আগে লিটন ২০২২ সালেও ৫০০ এর বেশি রান করেছিলেন। ২০২২ সালে ১৪০.২০ স্ট্রাইক রেটে তার রানসংখ্যা ছিল ৫৪৪। এক বছরে ৫০০ করা ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের সর্বশেষ নামটা আফিফ হোসেনের। ২০২২ সালে আফিফ করেছিলেন ৫০০ রান, স্ট্রাইকরেট ছিল ১২৩.৭৬।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে