,

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ১৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরে অবৈধ মাদক বহনের অভিযোগে নতুন করে কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় ১৪ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন একজন। খবর বিবিসির।

মার্কিন সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি তার পোস্টে যুক্তরাষ্ট্র কর্তৃক এ হামলাগুলোকে জাতীয় নিরাপত্তার স্বার্থে করা হয়েছে বলে উল্লেখ করেছেন।

এক্স- এ দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘ডিপার্টমেন্ট (যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ওয়ার) দুই দশক ধরে অন্যের ভূমি রক্ষায় ব্যস্ত ছিল। এখন আমরা আমাদের নিজেদের ভূখণ্ড রক্ষা করছি।’

তবে সমালোচকরা এ ধরনের হামলাকে বিচার বহির্ভূত হত্যা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

হেগসেথের পোস্টে সংযুক্ত একটি ভিডিওতে দেখা যায়, পাশাপাশি চলা দুইটি নৌকাকে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নৌযান দুটিতে আগুন লেগে গেছে। তখন দুই নৌকায় মোট ৮ জন আরোহী ছিলেন। দ্বিতীয় হামলা চালানো নৌকায় আরোহী ছিলেন ৪ জন ও তৃতীয় নৌকাটিতে ছিলেন ৩ জন।

তবে, হামলাগুলোর মধ্যে কোন নৌযান থেকে একজন আরোহী বেঁচে যেতে সক্ষম হন, তা তার পোস্টে উল্লেখ করা হয়নি। তবে হেগসেথ পোস্টে জানান, মেক্সিকান কর্তৃপক্ষ আহত ব্যক্তির খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, এই হামলায় নিহত বা আহত কারও তথ্যই এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু