,

ড. ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন, তা এগিয়ে নিতে হবে: ফখরুল

news-image

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
বাংলাদেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন,‘আমাদের মনে রাখতে হবে একটি কথা-আমাদের স্বপ্ন দেখতে হবে। অধ্যাপক ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন, তা আমাদের এগিয়ে নিতে হবে।’

শনিবার ম্যানহাটনের নিউইয়র্ক মেরিয়ট মার্কুইস (১৫৩৫ ব্রডওয়ে)-এ অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানের একটি সেশনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের কাছে আমার একটি অনুরোধ-চলুন আমরা আজ এক বিষয়ে ঐক্যবদ্ধ হই, আর তা হলো বাংলাদেশ।’

বক্তব্যে বিএনপি অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কাজে সহযোগিতা করছে বলেও জানান ফখরুল। তিনি বলেন, ‘আমি সবার সামনে পরিষ্কার করে বলতে চাই-বিএনপি সেই কাজই করবে, যাতে বাংলাদেশ ও দেশের মানুষ উপকৃত হয়।’

এ সময় আগের স্বৈরাচারী শাসন জনগণের আস্থা ধ্বংস করেছে এবং দেশকে বিপর্যস্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

ফখরুল আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম আধুনিকভাবে চিন্তা করে এবং বিএনপি তাদের আধুনিক চিন্তাভাবনা গ্রহণ করার মানসিকতা রাখে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ-তরুণীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনও বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই