,

প্রতিরক্ষাসচিবের ছবি ও পরিচয় ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল আইএসপিআর

news-image

অনলাইন ডেস্ক : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল। প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে একাধিক মোবাইল নম্বর (০১৮৮১৭৪৭৩৪৩) বা হোয়াটসঅ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা দাবি ও প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে। এ বিষয়ে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষ যেন এ ধরনের প্রতারণার শিকার না হয় এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সতর্ক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট