,

একদল খেয়ে পালিয়েছে, আরেকদল খাওয়া শুরু করেছে: ফয়জুল করীম

news-image

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, ‘একদল খেয়ে পালিয়েছে, আরেকদল খাওয়া শুরু করেছে। অন্যায় কমেনি, শুধু হাত বদল হয়েছে। দেশে খুন হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। দেশের এই ক্লান্তিলগ্নে হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে, মানুষ শান্তিতে ঘুমাবে।’

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের সালথা উপজেলা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আজ আমরা সবাই সামিল হয়েছি দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য। আলেম সমাজ রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ দুর্নীতি মুক্ত হতে পারবে। থাকবে না কোনো বৈষম্য, শিক্ষা-স্বাস্থ্য ও বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে।’

ফয়জুল করীম বলেন, ‘দেশে ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আসামি উপস্থিত ব্যতীত সাজা মওকুফ হয়, এ রকম কোনো আইন কখনো শুনিনি। এটা আদালত নয়, এটা ন্যায়বিচার নয়। আমরা সবাই মিলে মিশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই।’

ফরিদপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মোস্তফা কামাল ফরিদপুরী, ফরিদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, মুফতী ইমরান হোসাইনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার নেতারা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট