,

এশিয়া কাপে প্রথম ২০০ পেরোল টিম ইন্ডিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : নিয়মরক্ষার ম্যাচ। এশিয়া কাপের ফাইনালে চলে গিয়েছে ভারত-পাকিস্তান। তবে শুক্রবার ফাইনালের মহড়ায় নামে টিম ইন্ডিয়া। নির্ধারিত ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ২০২।

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। আবারও হিট অভিষেক শর্মা। আরও একটি অর্ধশতরান। আবার দলের ভীত গড়ে দেন বাঁ হাতি ওপেনার। ৩১ বলে বিধ্বংসী ৬১ রানের ইনিংস খেলেন। তাতে ছিল দুটি ছয় এবং আটটি চার। স্ট্রাইক রেট প্রায় দুশোর কাছাকাছি। তবে তার বন্ধু ব্যর্থ। পাকিস্তানের বিরুদ্ধে রান পেলেও এদিন সুবিধা করতে পারেনি ভারতীয় ওপেনার। মাত্র ৪ রানে ফেরেন শুভমন গিল। আরও একবার রান পেলেন না সূর্যকুমার যাদব। আগের দিনই ভারতের টি-২০ অধিনায়কের ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সুনীল গাভাসকর। শুক্রবার রাতে আবারও ব্যর্থ স্কাই। মাত্র ১২ রানে ফেরেন। অধিনায়ক হওয়ার পর থেকে তার পারফরম্যান্স গ্রাফ পড়তির দিকে। ব্যাট হাতে তেমন সাফল্য নেই।

এশিয়া কাপে এবার কোনো দল যা পারেনি সেটাই করে দেখাল ভারত। ২০০ রানের গন্ডি পেরিয়ে গেল তারা। দুবাইয়ের মন্থর পিচে এই রান তোলা শ্রীলঙ্কার পক্ষে খুবই মুশকিলের।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই