,

তৃতীয় সন্তানের মা হওয়ার খবর দিলেন রিয়ানা

news-image

জনপ্রিয় সংগীতশিল্পী রিয়ানা। চলতি বছরের ৫ মে নিউইয়র্কের রাস্তায় বেবি বাম্প প্রকাশ সবাইকে চমকে দেন ক্যারিবিয়ান এ সংগীত তারকা। এবার তৃতীয় সন্তানের মা হওয়ার খবর জানালেন তিনি নিজেই। ১৩ সেপ্টেম্বর তার কোলে এসেছে পুত্রসন্তান।

গত বুধবার মা হওয়ার কথা ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন রিয়ানা। সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স।

ইন্সটাগ্রাম পোস্ট করা ছবিতে দেখা যায়, গোলাপি ওয়ানপিস পরা নবজাতককে কোলে নিয়ে আছেন রিয়ানা। আরেকটি ছবিতে দেখা যায়, শিশুর ছোট্ট গোলাপি দস্তানা, ওপরে ফিতা বাঁধা। বিশেষ মুহূর্তে রিয়ানার হাতে ঝলমল করছিল ‘মম’ লেখা একটি আংটি।

উল্লেখ্য, রিয়ানা ও রকি ২০২০ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। ২০২২ সালে প্রথম সন্তানের জন্ম দেন রিয়ানা। এরপর ২০২৩ সালে সুপারবোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় নিজের দ্বিতীয়বার সন্তান আসার খবর জানিয়েছিলেন এই তারকা গায়িকা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট