রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে মালয়েশিয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে হেরোইন পাচারের অভিযোগে মালয়েশিয়ার নাগরিক কু. দাচ্চিনামূর্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো এক বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানায়। ৩৯ বছর বয়সী কু. দাচ্চিনামূর্তি ২০১১ সালে ৪৪ দশমিক ৯৬ গ্রাম হেরোইন পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

তার ফাঁসি কার্যকর রোধে উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। গত ২১ সেপ্টেম্বর দাচ্চিনামূর্তির ফাঁসির সরকারি নোটিশ পাওয়া যায়। সেই নোটিশের ছবি ও দাচ্চিনামূর্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়।

২০১১ সালে গ্রেপ্তারের পর ২০১৫ সালে দাচ্চিনামূর্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০২২ সালে তার ফাঁসি কার্যকর হওয়ার কথা থাকলেও তিনি সিঙ্গাপুর হাইকোর্ট থেকে স্থগিতাদেশ পান এবং সরকারের বিরুদ্ধে আইনি লড়াই চালান। সূত্র: নিউ স্ট্রেইট টাইমস

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের