,

মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার ৪

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া শটগান, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ‘আই ডোন্ট কেয়ার’ নামের একটি গ্যাং গ্রুপের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতদের নিয়ে গতকাল বুধবার দিনভর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে গত ‎মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৪ জন হলেন সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।

বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, মোহাম্মদপুর থেকে গ্যাং সদস্যদের গ্রেপ্তারের পর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এসময় মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে ৪টি ককটেল ও ধারালো অস্ত্রও জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট