,

মারা গেলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলার পরিষদের প্রধান শেখ আবদুলআজিজ আল-আশায়েখ মারা গেছেন। আজ মঙ্গলবার দ্য রয়্যাল কোর্টের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আরব নিউজ।

১৯৯৯ সাল থেকে গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পান আল-আশায়েখ। তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় বিশেষজ্ঞ ছিলেন। বিভিন্ন সামাজিক ও আইনি বিষয়ে তিনি ফতোয়া দিতেন।

মসজিদে নামিরায় হজের দিন আরাফার খুতবা প্রদানের ক্ষেত্রে এক ঐতিহাসিক রেকর্ড তৈরি করেছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ আল-শায়খ। তিনি ১৪০২ হিজরিতে (১৯৮২ খ্রিস্টাব্দ) মসজিদে নামিরার ষষ্ঠ খতিব হিসেবে নিয়োগ পান।

এরপর ১৪৩৬ হিজরি (২০১৫ খ্রিস্টাব্দ) পর্যন্ত টানা ৩৫ বছর আরাফার ময়দানে হজের খুতবা প্রদান করেন। এখন পর্যন্ত একজন ইমামের এতো দীর্ঘ সময় হজের খুতবা দেওয়ার এটিই একমাত্র রেকর্ড। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

আজ রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট