রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের সাক্ষাৎকার ‘এই সময়’ ভুলভাবে উপস্থাপন করেছে

news-image

অনলাইন ডেস্ক : ভারতের বাংলা দৈনিক ‘এই সময়’ পত্রিকায়প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।

এতে বলা হয়, বিএনপি মহাসচিবকে নিয়ে ‘এই সময়’ সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বক্তব্য দেননি। এ সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও এটি ভুল ও বিভ্রান্তিকর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরো বলা হয়েছে, তিনি (মির্জা ফখরুল) এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিভ্রান্তিকর এই সংবাদ প্রকাশ না করার জন্য।

এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে সাক্ষাৎকারটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সোমবার ‘দৈনিক এই সময়’ পত্রিকায় বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে তিনি আগামী নির্বাচন, জামাায়াতে ইসলামী, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের