,

সাবিনা ইয়াসমিনের ‘অতীত গল্পগুলি’

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শিরোনাম ‘অতীত গল্পগুলি’। গানের কথা লিখেছেন গীতিকবি ফারুক আনোয়ার। সুর-সংগীত করেছেন সম্রাট আহমেদ। গানটি প্রকাশ হবে এফ.এ মিউজিকের ব্যানারে।

নতুন গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বহুদিন পর এমন একটি গান, যা আমার মন ছুঁয়ে গেল। এটি গাওয়ার অভিজ্ঞতা আমাকে অন্যরকম আনন্দ দিয়েছে। ধন‍্যবাদ ফারুক আনোয়ারকে, যিনি আমার জন‍্য একটি চমৎকার মনের মতো গান লিখেছেন এবং গানের কথাগুলোর গভীরতা ব‍্যাপক। তরুণ প্রতিভাবান ও মেধাবী সম্রাট আহমেদের দক্ষ সুর ও সংগীত আয়োজন গানটিতে ভিন্নতা এনেছে।’

এফ.এ মিউজিকের কর্ণধার ও গীতিকবি ফারুক আনোয়ার বলেন, ‘গানটি আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনকে মনে নিয়েই লিখেছি, তাই বিভিন্ন প্রেক্ষাপট গানটিতে সংযোগ করতে হয়েছে। গানের কথাগুলো সাবিনা ইয়াসমিনের মতো সংগীত ব‍্যক্তিত্বের কাছে ভালো লাগায় আমি ধন‍্য।’

এফ.এ মিউজিকের ব্যানারে গানের মিউজিক ভিডিওসহ খুব শিগগিরই প্রকাশের প্রস্তুতি চলছে। শ্রোতারা খুব শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গানটি শুনতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট