,

ছয় মাসে ব্যাংকে নারীকর্মী কমেছে ১ হাজার ৮৬৭ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক খাতে কয়েক বছর ধরে নারীকর্মীর সংখ্যা বাড়লেও হঠাৎ অস্বাভাবিক কমে গেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে নারীকর্মীর সংখ্যা কমেছে প্রায় ১ হাজার ৮৬৭ জন। এদের সবই কমেছে বেসরকারি খাতের ব্যাংকে। একই সময়ে পুরুষ কর্মীর সংখ্যা বাড়লেও তা বিগত সময়ের চেয়ে কম। সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক পটপরিবর্তনে কেন্দ্রীয় ব্যাংক থেকে একাধিক ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার পর আতঙ্কে স্বেচ্ছায় চাকরি ছাড়ার পাশাপাশি অনেক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। এতে সার্বিকভাবে ব্যাংক খাতে কর্মীর সংখ্যা কমেছে।

ব্যাংক খাতে কর্মীর সংখ্যা নিয়ে গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যায়, ২০২৫ সালের জুন শেষে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৮২ জন। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এ সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৯ জন। তবে এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিশেষায়িত বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি ব্যাংকে নারী জনবল সামান্য বেড়েছে। বিপরীতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে উল্লেখযোগ্য হারে কমেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ছয় মাসে বেসরকারি ব্যাংকে নারী কর্মকর্তা কমেছে ২ হাজার ১৪ জন। বিপরীতে পুরুষ কর্মকর্তার সংখ্যা বেড়েছে ১ হাজার ১৬৮ জন। আর রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৮৩ জন, বিশেষায়িত ব্যাংকে ৬০ জন এবং বিদেশি ব্যাংকে ৪ জন। সব মিলিয়ে ২০২৫ সালের জুন শেষে ব্যাংক খাতে মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা (পুরুষ ও নারী) দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৬৭ জন। গত ডিসেম্বরের শেষে এই সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার ২৪৫ জন। অর্থাৎ এ সময়ে কর্মী কমেছে ৯৭৮ জন।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা ও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অনেককে ব্যাংকে চাকরি দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর তাদের অনেকে চাকরি হারিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী।

প্রতিবেদন বলছে, ব্যাংক খাতে ক্রমশ বাড়তে থাকা নারী কর্মীর অংশও এই ছয় মাসে কমে গেছে। ২০২৫ সালের জুন শেষে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নারীর অংশ দাঁড়িয়েছে ১৬.৬২ শতাংশ, যা আগের ছয় মাসের ১৭.৯০ শতাংশ থেকে কম।

প্রতিবেদনে দেখা যায়, সামগ্রিকভাবে ব্যাংক খাতে নারীর সংখ্যা কমলেও উচ্চ পর্যায়ে তাদের অংশগ্রহণ কিছুটা বেড়েছে। জুন শেষে উচ্চ পর্যায়ের পদে নারীর উপস্থিতি দাঁড়িয়েছে ১০ দশমিক ২৫ শতাংশে, যা গত ডিসেম্বরে ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ। তবে প্রারম্ভিক পর্যায়ে নারীর উপস্থিতি কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৬৬ শতাংশ, যা ছয় মাস আগে ছিল ১৮ দশমিক ৮৭ শতাংশ। তবে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নারীর উপস্থিতি সামান্য কমেছে। গত ডিসেম্বরে যেখানে ছিল ১৩ দশমিক ৬১ শতাংশ, জুন শেষে তা কমে হয়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট