,

গাজায় নতুন আতঙ্ক ইসরায়েলি ‘বুবি-ট্র্যাপ রোবট’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিমান ও ড্রোন হামলার পাশাপাশি গাজা উপত্যকায় নতুন এক ধরনের অস্ত্র ব্যবহার করছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।স্থানীয়রা একে ‘বুবি-ট্র্যাপ রোবট’ বলছে। তারা বলছেন এর প্রভাব বিমান হামলার চেয়েও ভয়াবহ এবং ধ্বংসাত্মক।

মারণাস্ত্র সম্পর্কে গাজার বাসিন্দা আলম আল-ঘৌল বলেন, ‘পুরাতন সামরিক যানগুলি বিশাল মোবাইল বোমায় পরিণত করে আবাসিক এলাকার কেন্দ্রস্থলে স্থাপন করা হয় এবং রিমোটের মাধ্যমে এগুলোর বিস্ফোরণ ঘটিয়ে ভবনগুলি ধ্বংস করে ফেলা হয়। ফলে আশেপাশের যে কোনও ব্যক্তি কয়েক সেকেন্ডের মধ্যে টুকরো টুকরো হয়ে যায় – এর প্রভাব বিমান হামলার চেয়েও ভয়াবহ এবং ধ্বংসাত্মক।’

স্থানীয়রা বলছেন, এই প্রথমবারের মতো এমন অস্ত্র দেখছে তারা, যা অতীতে কোনও যুদ্ধ পরিস্থিতিতেই তারা দেখেনি, খুব ঘন ঘন এগুলো ব্যবহার করে গাজায় আক্রমণ হচ্ছে এখন।

ঘৌল বলেন, ‘এই রোবটগুলি পুরানো ট্যাঙ্ক বা সাঁজোয়া সৈন্যবাহক হতে পারে যা আর ব্যবহারের জন্য উপযুক্ত নয়। লক্ষ্যবস্তু এলাকায় স্থাপনের কয়েক মিনিট পরেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তার কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশ রক্তবর্ণ হয়ে যায়।’

স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা ঘৌল বলেন, ‘বিস্ফোরণ এলাকার আশেপাশে যদি মানুষ থাকে, তাহলে তাদের কোনও চিহ্নই খুঁজে পাওয়া যায় না। এমনকি ধ্বংসাবশেষও ছিন্নভিন্ন হয়ে যায়, আমরা তাদের অক্ষত পাই না।’ তিনি বলেন, ‘ভবনগুলি সম্পূর্ণরূপে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বা জায়গাগুলো ফাঁকা করে ফেলা হয়েছে। এটি ইসরায়েলি বাহিনীর জন্য যেন এটি একটি পরিচ্ছন্নতা অভিযান।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জাসায়, নতুন এই ‘বোমা’র ধ্বংসযজ্ঞের পরিধি ৩০০ থেকে ৫০০ বর্গমিটারের মধ্যে।

গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ই অগাস্ট থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহরের অভ্যন্তরে স্থল অভিযান চালিয়ে আসছে, যাতে শুধুমাত্র এই সময়ে ১১০০ মানুষ নিহত এবং ছয় হাজারেরও বেশি আহত হয়েছে

সামরিক অভিযানে ৭০ টিরও বেশি সরাসরি বিমান হামলার পাশাপাশি যুদ্ধবিমান দিয়ে বোমাবর্ষণ করা হয়েছে, জনবহুল এলাকায় ১০০ টিরও বেশি বিস্ফোরক রোবট বিস্ফোরণের ফলে ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এটি এতটাই শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে পারে যে প্রায় ৭০ কিলোমিটার দূরে তেল আবিবেও তা অনুভূত হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই