,

৫৮ বছর পর জাতিসংঘে ভাষণ দেবেন সিরিয়ার প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ৫৮ বছর পর সিরিয়ার কোনো প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অংশ নেবেন। এর আগে সর্বশেষ ১৯৬৭ সালে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘে সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।

গতকাল রবিবার সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতির বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট শারা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ ও অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসন ও তার পতনের পর শারার নেতৃত্বাধীন জোট গত বছরের ডিসেম্বরে ক্ষমতা দখল করে। সেই শারা এবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন।এর আগে সর্বশেষ ১৯৬৭ সালে তৎকালীন সিরীয় প্রেসিডেন্ট নুরেদ্দিন আল-আতাসি জাতিসংঘে সাধারণ পরিষদে বক্তব্য দিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট