,

শুধু হাসিনা নয়, তার দোসরদেরও নিষিদ্ধ করতে হবে: নাহিদ

news-image

অনলাইন ডেস্ক : শুধু শেখ হাসিনা নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রোববার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৭তম সাক্ষী হিসেনে জেরা শেষ করে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালের সামনে এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ এসেছে। শুধু শেখ হাসিনা নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে।’

এসময় দ্রুততম সময়ের মধ্যে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবী করেন তিনি।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে নাহিদ ইসলামকে জেরা করেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এর আগে সাক্ষ্য শেষ করে দায়ীদের শাস্তি দাবি করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ভিকটিমরা যেন ন্যায়বিচার পান।’

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী ছাত্র সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে বলে দ্বিতীয় দিনের সাক্ষ্যতে বলেন নাহিদ ইসলাম। এরপর সাক্ষ্য শেষে জেরা শুরু হয়।

এ মামলায় ৪৭ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। আজ এ মামলায় ৪৮তম সাক্ষী দেন আলী আহসান জুনায়েদ। যেখানে দায়ীদের বিচার চান তিনি।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই