,

পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে আহত ৩০

news-image

অনলাইন ডেস্ক : খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ রোববার সকালে কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় এ সংঘর্ষ সৃষ্টি হয়।

গৃহায়ণ কর্তৃপক্ষ জানায়, খুলনার মুজগুন্নির বাস্তুহারার ২ একর জায়গায় বাস করছে প্রায় ২০০ পরিবার। ১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ জায়গাটি প্লট আকারে বিক্রি করে। ৩৫ বছর পার হলেও এখনো জায়গা বুঝে পাননি ৪২ প্লট মালিক। দীর্ঘ প্রক্রিয়া শেষ করে রোববার সকালে প্লট মালিকদের জায়াগা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। কিন্তু শুরু থেকেই টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখেন বাসিন্দারা। সকাল ১০টার পর পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

উচ্ছেদ অভিযানে নিয়ে যাওয়া বুলডেজার ভেঙে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তারা উচ্ছেদ করতে দেবে না।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম জানান, ম্যাজিস্ট্রেটের নির্দেশে আপাতত উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে। পুলিশের ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই