,

দুর্গাপূজা ঘিরে ২৪ সেপ্টেম্বর থেকে নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। পূজা ধর্মীয় আচার, তাই সবারই দায়িত্ব থাকবে সতর্কভাবে উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।’

দেশের সীমান্ত ও নৌপথ দিয়ে মাদক প্রবেশের প্রবণতা বাড়ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদক আসছে বিভিন্ন রুট দিয়ে, কিন্তু এর বিনিময়ে চলে যাচ্ছে চাল, সার ও ওষুধ। শুধু কক্সবাজার বা চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনার উপকূলবর্তী রুটেও একই চিত্র দেখা যাচ্ছে।’

আরাকান আর্মির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারা পুরোপুরি মাদকনির্ভর। প্রচুর পরিমাণে মাদক ধরা পড়ছে, ফলে বাজারে দাম বেড়ে গেছে।’

কৃষি খাতের সমস্যা নিয়েও সতর্ক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।তিনি বলেন, ‘কৃষক এখন আলুর সঠিক দাম পাচ্ছে না। তারা যদি হতাশ হয়ে চাষ কমিয়ে দেয়, তাহলে সামনে আলুর বাজারে অস্থিরতা দেখা দেবে।’

প্রতিমা ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার এ ধরনের ঘটনার সংখ্যা অনেক কম। যেখানে প্রতিমা ভাঙচুর হয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই