রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা সাহায্যেই এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে এই লংকানদের কাছেই বড় ব্যবধানে হেরেছিল লিটন দাসের দল। এবার সেই শ্রীলংকার বিপক্ষেই সুপার ফোরের প্রথম পরীক্ষায় নামছে বাংলাদেশ। দুবাইয়ে ছন্দে থাকা লংকানদের বিরুদ্ধে একাদশ কেমন হতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন।

গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পারভেজ হোসেনকে সেদিন বাইরে রাখা হয়েছিল মূলত সাইফের খণ্ডকালীন স্পিন এবং বাঁ-হাতি–ডান-হাতি সমন্বয়ের জন্য। সিদ্ধান্ত ফলও দেয়—৪০ বলে দুজন মিলে যোগ করেন ৬৩ রান। সাইফ খেলেন ২৮ বলে ৩০ রানের ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষেও এই জুটি বজায় রাখার সম্ভাবনাই বেশি।

তিন নম্বরে থাকবেন লিটন দাস, চার নম্বরে তাওহিদ হৃদয়। আগের ম্যাচে হৃদয় ২০ বলে ২৬ রান করলেও, এখনো সেরা ছন্দে ফিরতে পারেননি। পাঁচে থাকবেন শামীম হোসেন।

উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলীর পারফরম্যান্স আফগানিস্তানের বিপক্ষে হতাশ করেছে। শেষ দুই ওভারে তিনি খেলেন ১৩ বলে মাত্র ১২ রান, যার মধ্যে ছিল চারটি ডট বল। অপরদিকে নুরুল হাসান শেষ দিকে ৬ বলে অপরাজিত ১২ রান করে দলকে এগিয়ে নিয়েছিলেন। তাই আজ একাদশে জায়গা হারাতে পারেন জাকের।

আফগানিস্তান ম্যাচে চারজন মূল বোলার নিয়ে খেলেছিল বাংলাদেশ। পঞ্চম বোলার হিসেবে শামীম ও সাইফ মিলে ৪ ওভারে খরচ করেন ৫৫ রান। তাই আজ অতিরিক্ত এক বোলার খেলানোর সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে স্পিনার মেহেদী হাসানকে একাদশে দেখা যেতে পারে। তাদের ঢোকাতে হলে জাকের বা নুরুলের একজনকে বাদ পড়তে হতে পারে।

বোলিং আক্রমণে নাসুম আহমেদ ও লেগ স্পিনার রিশাদ হোসেন থাকছেন নিশ্চিতভাবেই। আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট নিয়ে ফর্মে ফিরেছেন রিশাদ। পেস আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। গ্রুপ পর্বে লংকানদের বিপক্ষে তাসকিনকে বসিয়ে শরীফুলকে খেলানোর সিদ্ধান্ত কাজে আসেনি। তাই এবার অভিজ্ঞ তাসকিনকে খেলানোই প্রত্যাশিত।

সব মিলিয়ে আজকের ম্যাচে জেতার জন্য ব্যাটিং গভীরতার পাশাপাশি বোলিং সমন্বয় নিয়েও বাড়তি সতর্কতা নিতে চাইবে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান/তানজিম হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের