,

বিমানবন্দর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বিমানবন্দর এলাকায় সিমেন্টবোঝাই ভ্যানে ধাক্কা দেওয়ার পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে বিমানবন্দর স্টেশন সংলগ্ন ১৩ এপিবিএন এর বিপরীত পাশে ৪নং লাইনে এ ঘটনা ঘটে। এর আগে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ থেকে আজ সকাল ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি উত্তরা ৪নং সেক্টরের ১০নং রোডের মাথায় জামতলা রেলগেট ক্রসিংয়ে একটি সিমেন্টবোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে যায়। একই সঙ্গে ট্রেনের ইঞ্জিন থেকে পেছনের ৪নং বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্র জানিয়েছে, সিরাজগঞ্জ থেকে আসার পথে ট্রেনটি ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে প্রবেশের আগে ডাউনলাইনে লাইনচ্যুত হয়।এর ফলে ঢাকায় ট্রেন ঢুকতে পারছে না। তবে আপলাইন চালু থাকায় কমলাপুর থেকে ট্রেন বের হতে পারছে। যেহেতু সিঙ্গেল লাইন চালু আছে, ফলে ট্রেন চলাচলে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে।

এদিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার জন্য কমলাপুর থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট