,

বাবা হারালেন পেসার এবাদত হোসেন

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ চলাকালে শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে হৃদ‌রোগে আক্রান্ত হয়ে কলম্বোতে মারা গেছেন। বৃহস্পতিবার রাতে এই খবর পাওয়ার মধ্যে এলো বাংলাদেশি এক ক্রিকেটারকে নিয়েও দুঃসংবাদ।

মারা গেছেন জাতীয় দলের তারকা পেসার এবাদত হোসেনের বাবা নিজাম উদ্দিন চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৮ বছর।

সিলেটের সংবাদমাধ্যম জানায়, এবাদত হোসেন চৌধুরীর বাবা ছিলেন সাবেক বিজিবি সদস্য। তিনি অনেক দিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন। নিয়মিত তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তার ফলে শারীরিকভাবে অনেকটা সুস্থও ছিলেন।

তবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হঠাৎ কিছুটা অসুস্থবোধ করেন। এসময় এবাদতই তাকে নিয়ে সিলেটের হাসপাতালে নিয়ে যান। তবে তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ শুক্রবার সকাল ১১টায় এবাদতের বাবার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট