,

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কামচাতকা উপকূলে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখতার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য দিয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১২৮ কিলোমিটার পূর্বে। এর উৎপত্তিস্থল ১০ কিলোমিটার গভীরে ছিল। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার আশপাশের উপকূলীয় এলাকায় সম্ভাব্য বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছে।

সুনামি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রশান্ত মহাসাগরের উপকূল অঞ্চল। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৩ সেপ্টেম্বরেও ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাতকা অঞ্চল। এতে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট