,

দুই মাসে ১৭৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

news-image

জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে গত দুই মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ১ দশমিক ৭৫ বিলিয়ন (১৭৫ কোটি) ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে সোমবার (১৫ সেপ্টেম্বর) একদিনেই সংগ্রহ করা হয়েছে ৩৫ কোটি ৩০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। ওই প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পর্যন্ত এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) মাল্টিপল প্রাইস অকশনের মাধ্যমে ২৬ ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন ডলার বা ৩৫ কোটি ৩০ লাখ ডলার কেনা হয়েছে। এ সময় ডলারের দর নির্ধারণ হয় প্রতি ডলারে ১২১ টাকা ৭৫ পয়সার মধ্যে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বরও বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ২৬৫ মিলিয়ন ডলার কিনেছিল। সেদিন কাট-অফ রেট ছিল প্রতি ডলারে ১২১ টাকা ৭০ পয়সা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট