,

সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম গণঅধিকার পরিষদের

news-image

অনলাইন ডেস্ক : গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ১৭ দিন পার হলেও এখনো পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি সরকার। এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণঅধিকার পরিষদ।

আজ রবিবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের (জিওসি) মুখপাত্র ফারুক হাসান এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা আজ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি-আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয়, তাহলে ৪৮ ঘণ্টা পর আমরা রাজপথে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। সেই কর্মসূচি কী ধরনের হবে, সময়মতো সবাই বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার নূরের ওপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেছে। ওই কমিশন ৩০ কার্যদিবস নির্ধারণ করেছে, যা মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ। দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করছে। গণমাধ্যমের ভিডিওতে সেনাবাহিনীর কিছু সদস্য ও পুলিশের উপস্থিতিতে নুরকে রক্তাক্ত করা হয়েছে-এমন ফুটেজও রয়েছে। তারপরও আজ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার নুরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও নতুন কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তা সম্ভব হচ্ছে না। ফারুক হাসান বলেন, ‘গতকাল রাতে হঠাৎ করে নুরের শারীরিক অবস্থার অবনতি হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষায় নতুন জটিলতা ধরা পড়েছে। তার নাসায় হাড় ভাঙার জটিলতা বেড়েছে, ম্যান্ডিবল (চোয়াল) অংশে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফলে ডান পাশের চোয়াল আংশিক অবসরে আছে। তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না, ডাক্তাররা তাকে লিকুইড খাবারের উপর রেখেছেন। এছাড়া লিভারে আঘাতজনিত জটিলতাও ধরা পড়েছে। তাই ডাক্তাররা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

গণঅধিকার পরিষদের মুখপাত্র বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত নুরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ্য করছি। শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে। এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট।’

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘যারা অন্যায় করেছে, ৪৮ ঘণ্টার মধ্যে তাদের আইনিয়ের আওতায় না আনলে আমরা যমুনা ও সচিবালয় ঘেরাও করবো। আর ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘এতদিন পার হলেও স্পষ্ট সিসিটিভি ও ভিডিও থাকার পরেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি। আমরা সন্দিহান যে, তাদের গ্রেপ্তার করা হবে কি-না। তদন্ত কমিটি গঠন করা হলেও আমাদের কাছে তদন্ত করতে এখনো আসেনি।’

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই