,

জাকসুর শীর্ষ ৪ পদে কে কত ভোট পেলেন?

news-image

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এবার জাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাচনে এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী।

আজ শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের হল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট।

আর সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত মাজহারুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পেয়েছেন এক হাজার ২৩৮

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) (পুরুষ) পদে নির্বাচিত শিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান পেয়েছেন ২ হাজার ৩৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী জিয়া উদ্দিন আয়ান পেয়েছেন ২ হাজার ১৪ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) (নারী) পদে নির্বাচিত শিবির সমর্থিত প্যানেলের আয়েশা সিদ্দিকা মেঘলা পেয়েছেন ৩ হাজার ৪০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত প্যানেলের মালিহা নামলাহ পেয়েছেন এক হাজার ৮৩৬ ভোট।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই