,

‘জাকসুতে ভোট কারচুপির প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’

news-image

জাবি প্রতিনিধি :’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে কোনো কারচুপি হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান।

আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ মনিরুজ্জামান এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘জাকসুতে কোনো ভোট কারচুপি কিংবা জালভোটের মতো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব। পেনশনের টাকাও নেব না।’

ড. মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কতিপয় বর্জনকারী ছাড়া কেউই বলবে না কারচুপি হয়েছে।

ডাকসু নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টায় ঘোষণা হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট গণনা ২টায় শেষ হলেও ফল ঘোষণা করতে সন্ধ্যা ৭টা বেজে যাবে। ফল প্রস্তুত করতে সময় প্রয়োজন।

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সময় ছিল। কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করায় ভোটগ্রহণ কিছুটা পিছিয়ে যায়। এরপর শুরু হয় ভোট গণনা। তবে তিন দিনেও ভোট গণনা শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের।

প্রসঙ্গত, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট